ভিয়েনা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস: প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ৮টায় এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে রওনা করে কাতারে যাত্রাবিরতির পর বুধবার সকালে লন্ডনের হিথ্রোতে পৌঁছান বেগম জিয়া।

কাতারের আমিরের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে পরিবার, বাংলাদেশি চিকিৎসক ও কাতারের চিকিৎসকরাও ছিলেন।

বুধবার সকালে হিথ্রোতে পৌঁছানোর পর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পাঁচ জন তাকে স্বাগত জানান।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

আপডেটের সময় ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫