ভিয়েনা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।’

তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪