ভিয়েনা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

৭ উইকেটে হেরে ওয়ানডে সিরিজও খোয়ালো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৫৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। কিন্তু সে ম্যাচে বড় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ করেন ৯২ বলে ৬২ রান। এ ছাড়া তানজিদ তামিম ৩৩ বলে ৪৬ ও তানজিম সাকিব করেন ৬২ বলে ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জায়ডেন সিয়েলস নেন ৪টি উইকেট।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানের জুটি গড়ে দুই উইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইস। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১০৯ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। ৬২ বলে ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন এভিন লুইস।

এরপর ক্রিজে আসা কাসি কার্টিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কিং। ফিফটি তুলে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। তবে দলীয় ১৭৫ রানে ৭৬ বলে ৮২ রান করে আউট হন কিং।

এর শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কার্টি। দলীয় ১৯৫ রানে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর ক্রিজে আসা শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হোপ। রাদারফোর্ড ১৫ বলে ২৪ ও হোপ ২১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

২০১৪ সালের পর উইন্ডিজের সঙ্গে চারবারের দেখায় চারবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় এবার সেই দাপট ধরে রাখতে পারেনি মিরাজের দল।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭ উইকেটে হেরে ওয়ানডে সিরিজও খোয়ালো বাংলাদেশ

আপডেটের সময় ০৭:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪