ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে: প্রেস সেক্রেটারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৪৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: গত ১৫ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কীভাবে অর্থ পাচার হয়েছে, তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। তাদের উন্নয়নের গল্পের পোস্টমর্টেমে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। সেই চিত্র পাঠ্যবইয়ে যোগ করা উচিত। যাতে পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে।

শফিকুল আলম বলেন, ‘আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদন রোববার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এই ব্যয়ের ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কী? আমরা এর খরচটাই তুলতে পারছি না। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে: প্রেস সেক্রেটারি

আপডেটের সময় ০৭:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪