ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১৯১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। ওই দুই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে। যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোন ব্যাখ্যা দেননি।

দল নিয়ে দেশম বলেন, ‘এমবাপ্পের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’

দেশম জানিয়েছেন, এমবাপ্পে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেয়ার সিদ্ধান্ত কেবল আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

এমবাপ্পে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের দল: গোলরক্ষক: চাভেলিয়ার, মাইগনান, সাম্বা।

ডিফেন্ডার: ক্লস, ডিগনি, ফোফানা, থিও হার্নান্দেজ, কোনাতে, কুন্দে, সালিবা, উপামেকানো।

মিডফিল্ডার: কামাভিঙ্গা, গুন্দোইজি, কান্তে, কনে, র‌্যাবিও, জাইরি এমেরি।

ফরোয়ার্ড: বারকোলা, ডেম্বেলে, কোলো মুয়ানি, এনকুনকু, অলিস, থুরাম।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

আপডেটের সময় ০৫:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪