ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ভারত মনে করে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ছাত্র–জনতার তীব্র গণআন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবেই বিবেচনা করে নয়াদিল্লী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। খবর ন্যাশনাল হেরাল্ডের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। তবে তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারত কিছু জানায়নি।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়। এ প্রসঙ্গ তুলে একজন বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে। জবাবে ভারত সরকারের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সোয়াল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত মনে করে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৫:৪১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪