ভিয়েনা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসরায়েলে হামলার চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সম্প্রতি ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলার জবাবে এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইরান প্রথমে দাবি করেছিল ইসরাইলি হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও চার সেনার মৃত্যুর পর খামেনি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে। নয়ত তারা ‘পরাজিত’ হিসেবে অভিহিত হবেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, ইরান এবার সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা না চালিয়ে ইরাক থেকে হামলার পরিকল্পনা করছে। আর এই হামলায় কয়েকশ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি। তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও এমন কোনো খবর প্রকাশিত হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির!

আপডেটের সময় ০৮:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪