ভিয়েনা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৬৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়।

কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি।

একাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রীসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

আপডেটের সময় ০৫:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪