ভিয়েনা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

আগামীকাল মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ১০০ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ প্রতিক্ষার পর আগামীকাল মঙ্গলবার মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হচ্ছে । বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।

আগামীকাল মঙ্গলবার স্টেশনটি চালু হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা আবদুর রউফ। সোমবার উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়ে ছিল, এ স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক।

এর আগে শনিবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে

আপডেটের সময় ১০:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪