ভিয়েনা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান

সিন্ডিকেট করে দাম বাড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সিন্ডিকেট করে যারা পণ্যদ্রব্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কারওয়ান বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থায় এখনও যারা সিন্ডিকেট করে কারসাজির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব পণ্যের সরবরাহ ঘাটতি আছে সেগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন,‘গত দুই মাসের দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্যমূল্যের দাম না কমাকে ব্যর্থতা হিসেবে মনে করছি না। সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে সবকিছুকেই নিয়ন্ত্রণে আনা হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য দুই মাস যথেষ্ট সময় না।’

ডিমের দাম বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দৈনিক ডিমের চাহিদা সাড়ে চার কোটি। আগে চার থেকে পাঁচ কোটি ডিম উৎপাদন হতো। কিন্তু এখন হচ্ছে সাড়ে তিন কোটি। আর এটা চাইলেই কারখানায় বানানো যায় না। আমার সাড়ে চার কোটি পাঁচ কোটি ডিম ভারত থেকে আমদানি করছি। এটা তো একত্রে আসবে না। আস্তে আস্তে আসবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এর আগে চিনি, পেঁয়াজে, আলু আমদানিতে শুল্ক কমিয়েছি। আমরা এখন আশা করি চিনিতে ১২-১৩ টাকা কমবে। বাকি পণ্যের দামও আস্তে আস্তে কমবে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিন্ডিকেট করে দাম বাড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪