ভিয়েনা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে: মাহফুজ আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য।’

ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর কুচক্রী মহল আক্রমণ করেছিল, তবে অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতা একসঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

বিশেষ সহকারি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে তারা যেন পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে দুয়েক দিনের মধ্যে তাদের এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করতে পেরে প্রধান উপদেষ্টার কার্যালয় আনন্দিত। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকেশ্বরী মন্দিরে আজ এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এই ঘোষণা দেন। তিনি বলেন,‘দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির এই ঘোষণা প্রদানকালে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা সরকারের ছুটি প্রদানের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করে।
দেশবাসী নিজেদের মধ্যে ঐক্য, সম্মান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমগ্র জাতি যেন একসঙ্গে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে, এজন্য সরকার দেশের প্রতিটি নাগরিককে উৎসাহিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে: মাহফুজ আলম

আপডেটের সময় ০৪:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪