ভিয়েনা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

দীর্ঘ বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১৭৮ সময় দেখুন

দেশে সরকারের পট পরিবর্তনের পর অবশেষে দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইসলামি স্কলার ও অত্যন্ত জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (২ অক্টোবর) তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি মালয়েশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

বাংলাদেশে ছুটিতে এসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবার দ্রুত মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর ৬ আগস্ট দেশে ফেরার আশা ব্যক্ত করেছিলেন মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো।

আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সাথে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শীঘ্রই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।.দীর্ঘ ভিডিও বার্তায় তিনি আরও বলেছিলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।

দেশের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।

সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বিশেষ করে মাদরাসার ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যেন তাদের ওপর আক্রমণ করতে না পারে যে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।

কবির আহমেদ/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

আপডেটের সময় ০৭:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪