ভিয়েনা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ড. ইউনূসকে চুবানো-খালেদাকে ফেলে দেয়ার হুমকি: হাসিনার বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধনের আগে শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার হুমকি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ‘চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা’র বক্তব্যের জেরে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রামে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম জানিয়েছেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

মামলার বাদী সৌরভ প্রিয় পাল বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাঁকে (খালেদা জিয়া) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা যুগিয়েছেন। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেগম জিয়াকে হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।

প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার কথা বলেছিলেন। একই বক্তব্যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড. ইউনূসকে চুবানো-খালেদাকে ফেলে দেয়ার হুমকি: হাসিনার বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪