ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলম-সালমান এফ রহমানের অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপ ও সালমান এফ রহমানের বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের প্রদত্ত ক্ষমতাবলে বিএসইসির এফডি বিভাগের পরিচালক মোহাম্মাদ আবুল হাসান, বিএসইসির এসআরআইসি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, বিএসইসির এসএমএমআইডি বিভাগের সহকারী পরিচালক অমিত কুমার সাহা এবং বিএসইসির এলএসডি বিভাগের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম সাদ্দামের সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করে অনুসন্ধান কার্য পরিচালনার নির্দেশ প্রদান করেছে বিএসইসি।

অনুসন্ধান কমিটির সদস্যদের এই আদেশ জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে, কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযুক্তদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চার সদ্যসের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিএসইসি। তদন্ত কমিটিকে সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্যসহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো অনিয়ম হয়েছে কি না এ বিষয়ে বিশদ অনুসন্ধান করার নির্দেশনা প্রদান করে কমিশন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এস আলম-সালমান এফ রহমানের অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন

আপডেটের সময় ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪