ভিয়েনা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

আশুলিয়ার ছাত্র-জনতার মরদেহ পোড়ানো পুলিশ কর্মকর্তা কাফি বরখাস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৭ সময় দেখুন

ডিবির রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফি বরখাস্ত, তবে তিনি ভাতা পাবেন

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল্লাহিল কাফী ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানার মামলায় গ্রেপ্তার রয়েছেন। সেহেতু তাকে ৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফীকে আটক করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশুলিয়ার ছাত্র-জনতার মরদেহ পোড়ানো পুলিশ কর্মকর্তা কাফি বরখাস্ত

আপডেটের সময় ০৩:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪