ভিয়েনা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

জোর করে দেখা করার কিছু নাই: ইউনূস-মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে দীর্ঘদিনের পদ্ধতি মেনে এগোনোর কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তবে সে পদ্ধতি কী হবে তা জানিয়ে তিনি বলেন, এটার একটা পদ্ধতি আছে, সেই অনুযায়ী এগোনো হবে। বলেন, এটা এমন না যে, এক মাস আগে আমরা বলে রাখি যে, আমরা দেখা করতে চাই তোমাদের সাথে; করবা কি-না। এটা সাধারণ নিয়ম অনুসরণ করেই আগাবে। বিষয়টা হল, তারা যদি চায় যে, আমাদের সাথে দেখা করবে না, আমাদের জোর করে দেখা করার তো কিছু নাই, তাই না?

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

শনিবার এক খবরে হিন্দুস্তান টাইমস লিখেছে, চলতি মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে, এখনও সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ভারত সরকার।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জোর করে দেখা করার কিছু নাই: ইউনূস-মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪