ভিয়েনা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৮৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ তুলেন।

সারজিস বলেন, সচিবালয়ের হামলায় আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছেন। ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একজনের অস্ত্রোপচারও হয়েছে। আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় ঢামেক থেকে সিএমএইচে নেয়া হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স একমাসও হয়নি। কখনও বলবো না সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না। আমরাও আপনাদের যৌক্তিক উপায়ে সমালোচনায় উৎসাহিত করি। আমরাও চাই প্রশ্ন করতে। কিন্তু ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরের যে একক সিস্টেম তৈরি করে দিয়েছে, নতুন সরকারের সেই সিস্টেম বুঝতেও কয়েকমাস সময় প্রয়োজন হয়।

ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে সরকারি সব প্রতিষ্ঠানে যেসব মদদপুষ্ট ও দুর্নীতিবাজদের বসিয়েছেন, তাদের মূল উৎপাটনের পর দেশ সংস্কারের দাবি জানিয়েছেন সারজিস।

তিনি আরও বলেন, যারা আনসার বাহিনীর নাম করে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য। ফ্যাসিস্ট সরকারের সময় জনগণকে সেবা না দিয়ে তারা লীগকে সেবা দিয়েছে। কারণ এসব আনসাররা যোগ্যতার ভিত্তিতে চাকরিতে না এসে লীগের তোষামোদ করে পা চেটে এসেছিল। যিনি আনসারদের নেতৃত্ব দিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা।

যারা আন্দোলন ও হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন সারজিস।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

আপডেটের সময় ০৮:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪