ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

আরও ১০ দিনের রিমান্ডে সালমান,আনিসুল ও জিয়াউল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৩০ সময় দেখুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত

ইবিটাইমস ডেস্কঃ  শনিবার (২৪ আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র থেকে জাতীয় সংবাদ মাধ্যম জানায়, লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচদিন এবং নিউমার্কেট থানার আরেকটি হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড শেষে শনিবার সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলা হয়। তাছাড়া, একইসাথে রাজধানীর নিউমার্কেট থানার শাহজাহান হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে জিয়াউল আহসানকেও আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাটট কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অপরদিকে, ১৫ আগস্ট জিয়াউল আহসানকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকার ডিবি পুলিশ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আরও ১০ দিনের রিমান্ডে সালমান,আনিসুল ও জিয়াউল

আপডেটের সময় ০৮:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪