ভিয়েনা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

দেশের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ১১০ সময় দেখুন

মানি লন্ডারিং ইস্যুতে যুক্তরাজ্যের (ইউকে) সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জাতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার তার দেশের সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। এ সময় তিনি রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন।

এদিকে, বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় রাষ্ট্রদূত ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে। দুই দেশের মধ্যে থাকা কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

আপডেটের সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪