ভিয়েনা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৮১৯ জন নিহত: এইচআরএসএস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩১১ জন এবং ৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৫০৮ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২৪ এর গণঅভ্যুথানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিকটিমের পরিবার, হাসপাতাল এবং দৈনিক পত্রিকার তথ্য অনুযায়ী ৮১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিশ্বাসযোগ্য তথ্য নিহতের সংখ্যা একহাজার হবে বলেও জানান এইচআরএসএস। এরমধ্যে বয়স সম্পর্কে পাওয়া তথ্যমতে ১৮ বছরের কম বয়সি শিশু ৮৩, তরুণ ও যুবক ২৪০, মধ্যবয়সী ১২৬ এবং ৫০ ঊর্ধ্বে ২১ জন নিহত হয়েছে।

এছাড়া সারাদেশে কমপক্ষে ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলনকে কেন্দ্র করে ২৭০ জন সাংবাদিক আহত এবং  নিহত হয়েছেন ৫ জন। সংবাদ সম্মেলনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহতদের তালিকা প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৮১৯ জন নিহত: এইচআরএসএস

আপডেটের সময় ১১:৫১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪