ভিয়েনা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সোমবার (১৯ আগষ্ট) খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

কর কর্মকর্তারা বলছেন, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

আপডেটের সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪