ভিয়েনা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাজিলে কার্যক্রম বন্ধের ঘোষণা দিল এক্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ‘অবিলম্বে’ এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ব্রাজিলের অন্যতম শীর্ষ বিচারকের সঙ্গে ভুয়া তথ্য মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমটির অধিকার ও দায়িত্ব নিয়ে আইনি লড়াইয়ের পর এক্স (সাবেক টুইটার) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) এক্স কর্তৃপক্ষ জানায়, ব্রাজিলে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর করা হবে। তবে এ ঘোষণা দেওয়ার পরও দেশটিতে ব্যবহারকারীরা এক্সে প্রবেশ করতে পারছিলেন।

কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে আমাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। এর দায় শুধু ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরায়েসের ওপর বর্তায়।’

ব্রাজিলে এক্সের মালিক ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বিচারক আলেকজান্দ্রের চলা দীর্ঘ আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি কার্যক্রম বন্ধের এ ঘোষণা। বিচারক আলেকজান্দ্রের ভাষ্য, অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে আইনি লড়াইয়ের চেষ্টা করছেন তিনি।

চলতি বছরের শুরুতে বেশকিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে এক্সকে নির্দেশ দেন বিচারক আলেকজান্দ্রে। অভিযোগ ছিল, এসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ ও ঘৃণামূলক বার্তা ছড়ানো হচ্ছিল। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট ব্রাজিলের সাবেক উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের ছিল।

এসবের পরিপ্রেক্ষিতে অনলাইনে যাতে ভুয়া সংবাদ ও বিভ্রান্তি না ছড়ায়, তা নিয়ে আইনি লড়াই শুরু হয় এই বিচারক ও এক্স কর্তৃপক্ষের।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রাজিলে কার্যক্রম বন্ধের ঘোষণা দিল এক্স

আপডেটের সময় ০৭:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪