ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ২৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের তার রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজিব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

জিয়াউল আহসানের পক্ষে তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য যে,গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ড

আপডেটের সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪