ভিয়েনা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

শনিবার বিক্ষোভ, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (২ আগষ্ট) জুমা’র নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। তাদের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অসংখ্য শিক্ষক, অভিভাবক ও আইনজীবী এতে যোগ দেন।

এ ছাড়া অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এতে অংশ নেয়। গণমিছিলে খুলনা, হবিগঞ্জ, নরসিংদী, সিলেটসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বাধার মুখে পড়ে; অনেক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবারের সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, সংঘর্ষে খুলনায় এক পুলিশ কনস্টেবল এবং হবিগঞ্জে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শতাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

এদিকে শুক্রবার রাতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, আব্দুল হান্নান মাসউদ, সহ-সমন্বয়ক রিফাত রশীদসহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে নতুন কর্মসূচির ডাক দেন। তারা ফেসবুক লাইভে এসেও এ সংক্রান্ত ঘোষণা দেন এবং সারাদেশের আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শনিবার বিক্ষোভ, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

আপডেটের সময় ০৯:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪