ভিয়েনা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বড় জয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ১১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চলমান নারী এশিয়া কাপে থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। সেমিফাইনালে যাবার কঠিন সমীকরণে খেলতে নেমে মুর্শিদা-নিগারদের ব্যাটিং তাণ্ডবে প্রায় দুইশোর কাছাকাছি পুঁজি গড়ার পর বল হাতেও আগুন ঝরালেন টাইগ্রেস বোলাররা। আর তাতে ১১৪ রানের বড়সড় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশের মেয়েরা। ঝোড়ো ব্যাটিংয়ে ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬২ রান।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বেশিদূর এগোতে পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

বি গ্রুপের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে থাইল্যান্ড বড় ব্যবধানে না জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এরই মধ্যে দুই জয় আর ভালো রান রেটে (৪.২৪৩) শ্রীলঙ্কার সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় থাই মেয়েদের। তাদের রেটিং পয়েন্ট ০.০৯৮। পাশাপাশি টেবিলের দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট ১.৯৭১।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বড় জয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেটের সময় ০৭:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪