ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৯৩ সময় দেখুন

আবু সাঈদের নামাজে জানাজায় শত শত মানুষের ঢল

ডেস্ক রিপোর্টঃ বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তার জানাজার নামাজে শত শত মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।

সংবাদ মাধ্যম আরও জানায়,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ আবু সাঈদের মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় দিনমজুর। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট সাঈদ। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। এলাকাবাসী জানায়, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল।

উল্লেখ্য যে,দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত

আপডেটের সময় ০৮:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪