ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৪৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার।

বুধবার (১০ জুলাই) খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায়  মিলাদ মাহফিলে তিনি একথা বলেন।

এ সময় রিজভী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করছে এ সরকার।

বিএনপির এই নেতা বলেন, প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছেন ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা।

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার: রিজভী

আপডেটের সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪