ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেলে বগুড়া সদরের সেউজগাড়ি এলাকার পালপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ।

নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুড়িল এলাকার অতশী রানি (৪০), আদমদিঘীর নরেশ মহন্ত (৫০), শাজাহানপুরের রঞ্জিত মহন্ত (৪০)।

স্থানীয়রাা জানান, সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার ওপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার পর পাঁচজন মারা যান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

আপডেটের সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪