ভিয়েনা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে সরকার মিথ্যাচার করেছে: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা চুক্তি নিয়ে সরকার মিথ্যাচার করেছে। তারা সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে।

সোমবার (১ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মাটিতে ভারত রেললাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ থাকবে না। এ সরকার দেশের আকাশ-স্থল-নৌপথ সবখানে ভারতকে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে। এতে কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই। বাংলাদেশ কী পেল– সেটাই হচ্ছে প্রধান। এ সমঝোতা কিংবা করিডোর দেওয়ায় আমরা তো এখানে কিছু পাইনি।

মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশের যে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা, সেই পানি পাইনি; তিস্তা নদীর পানি পাইনি। সীমান্তের হত্যা বন্ধ হচ্ছে না, বাণিজ্য ঘাটতি মেটানোয় স্বচ্ছ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে সরকার মিথ্যাচার করেছে: ফখরুল

আপডেটের সময় ০৮:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪