ভিয়েনা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ভারতকে দেয়া রেল ট্রানজিট বাতিলের দাবিতে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৯৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে দেয়া রেল চলাচল সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। শুক্রবার (২৮ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের পর মিছিল করে দলটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ‘ডামি সরকার’ ভারতের সঙ্গে দেশবিরোধী ১০টি সমঝোতা স্মারক সই করেছে। যাতে বাংলাদেশের ন্যুনতম স্বার্থ নেই। এতে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের করদরাজ্যে পরিণতের আয়োজন সম্পন্ন করেছেন। দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের নতুন সরকার ভারতীয় সেনা বিতাড়িত করেছেন। আর শেখ হাসিনা ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন।

ভারতের সঙ্গে সমঝোতা স্মারকের প্রতিবাদে ৫ জুলাই সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ সমাবেশ থেকে চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দাবি করা হয়।

উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতকে দেয়া রেল ট্রানজিট বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেটের সময় ০৮:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪