ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

কারাগারের ছাদ ফুটো করে পালানো ৪ ফাঁসির আসামি গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ১৩৮ সময় দেখুন

ইবিটাইমস,  বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে পালিয়ে যাওয়ার পর  বুধবার (২৬জুন) সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। কারাগারের পাশেই তাদের পেয়েছি।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারাগারের ছাদ ফুটো করে পালানো ৪ ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেটের সময় ০৯:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪