ভিয়েনা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে: আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন,  যতটুকু তথ্য পেয়েছি আজ (রবিবার) সকালে খালেদা জিয়ার হার্টের পেস মেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টিতে দেখেন বলে ২০২০ সাল থেকে তার সাজা স্থগিত রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া তার পছন্দমতো হাসপাতালে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন বলেও জানান আইনমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন হতে আসেনি। তবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ পাঠানো সম্ভব নয়।

এসময় যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দিনের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী চৌধুরী মাঈনুদ্দিনকে নিয়ে ব্রিটেনের আদালত যে রায় দিয়েছেন, তা পক্ষপাতমূলক ও একপেশে। এই রায়ে সঠিক তথ্য পুরোটা আসেনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে: আইনমন্ত্রী

আপডেটের সময় ০১:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪