ভিয়েনা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

বর্তমান সরকারের কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে- জেলা প্রশাসক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ১৩৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মাসে হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে আমার ১ম কর্মদিবস হওয়ায় আমি খুবই ভাগ্যবান। কথাগুলো বলেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। সোমবার বিকেলে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকরা ভূমিকা রাখছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।

এছাড়াও নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে। হবিগঞ্জ জেলা প্রশাসনের সুনাম অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে কাজ করতে হবে।

এর পুর্বে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের প্রধান সমস্যা পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযান, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, স্বাস্থ্যখাতে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নবাগত জেলা প্রশাসক পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমান সরকারের কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে- জেলা প্রশাসক

আপডেটের সময় ১১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১