ভিয়েনা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

বাংলাদেশের চার বিভাগে আবার ৪৮ ঘন্টার হিট এলার্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩১ সময় দেখুন

বাংলাদেশের ৪ বিভাগের আবার ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৮ মে) রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। ফলে গরমের অনুভূতি কিছুটা কমেছে। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া বিভাগ।

হিট অ্যালার্ট জারি: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরো অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৭ মে) সতর্ক বার্তায় আবহাওয়া বিভাগ বলেছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

সতর্ক বার্তায় আরো বলা হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায়, আবহাওয়া বিভাগ শুক্রবার ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করেছে।

শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর, ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

এর আগে, বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিলো বাংলাদেশ আবহাওয়া বিভাগ। সেই সতর্ক বার্তায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিবাসীদের সর্তকতামূলক প্রস্তুতি নিতে পরামর্শ দেয়া হয়েছিলো।

আবহাওয়বিদরা বলছেন, বাংলাদেশে মে মাসে সাধারণত যে তাপমাত্রা বিরাজ করে, এখন পর্যন্ত এই বছর সেই তাপমাত্রার চেয়ে গড়ে প্রতিদিন ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের চার বিভাগে আবার ৪৮ ঘন্টার হিট এলার্ট

আপডেটের সময় ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪