ভিয়েনা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

রোহিঙ্গাদের সাথে স্থানীয় বাসিন্দাদেরও উন্নয়নে কাজ করবে জাতিসংঘ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৮৬ সময় দেখুন

রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১২ মে) সচিবালয়ের বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, “মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।”

প্রতিমন্ত্রী আরো জানান, রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিহ্রাস ও ক্ষয়ক্ষতি কমানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এদেশের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায়, কৌশলগত সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোহিঙ্গাদের সাথে স্থানীয় বাসিন্দাদেরও উন্নয়নে কাজ করবে জাতিসংঘ

আপডেটের সময় ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪