ভিয়েনা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই স্বাধীনতা সংগ্রামের ঘোষনা-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ১৫২ সময় দেখুন

পিরোজপুর থেকে, জেলা প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই ছিলো স্বাধীনতা সংগ্রামের ঘোষনা। বঙ্গবন্ধু সেদিন তার ভাষনে পরিস্কার ভাবে বলে দিয়েছেন ‘আপনাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন’। তাঁর সেদিনের ভাষনকে বিশ্বের বিস্ময় বলা হয়। তিনি সে দিন নিজের জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।এমন নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু কু-চক্রী মহল তাঁর ঘোষনাকে বিকৃতি করতে চায়। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনে স্বাধীনতা সংগ্রামের সকল নির্দেশনা রয়েছে।

রবিবার পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসন হলরুমে রবিবার (০৭ মার্চ) জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুরিশ সুপার মোল্লা মো. আজাদ, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।

এ ছাড়া এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, উপজেলার স্বাধীনতা মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগী অনুষ্ঠিত হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই স্বাধীনতা সংগ্রামের ঘোষনা-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০১:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১