ভিয়েনা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি তেলের নতুন দাম মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা।

এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছিল। মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছিল ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছিল ১২২ টাকা।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল

আপডেটের সময় ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪