ভিয়েনা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ইতালিতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ১৪০ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি,ইতালি: দেশে ও প্রবাসের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা ।

সফলতার ১০ বছর পার করে ১১ বছরে পদার্পণ উপলক্ষে ইতালির ত্রেভিজো শহরে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান । রমজান মাস হওয়ায় বাদ মাগরিব শহরের একটি রেস্তোরাঁয় আয়োজন করাহয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান । ভেনিস ও ত্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশী কমিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন যমুনা টেলিভিশনের জনপ্রিয়তা হওয়ার কারন ও সফলতার গল্প। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা নিয়ে যমুনা টেলিভিশনের দেশে ও প্রবাসে জনপ্রিয়তার কথা উঠে আসে বারবার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।

সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি ও যমুনা টেলিভিশনের সহকর্মী জাকির হোসেন সুমন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সবুজ , সহ প্রচার সম্পাদক অহিদুল ইসলাম , ত্রেভিজো বাংলা স্কুলের সাধারণ সম্পাদক তৈয়ব হোসেন, ত্রেভিজো কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মোরশেদ আলম, দুলাল উদ্দিন আনোয়ার, মোবারক হোসাইন , ইমরান হোসেন , সোয়েব শিকদার , রতন মিয়া প্রমূখ ।

বক্তারা বলেন যমুনা টেলিভিশনের প্রবাসের সাংবাদিকরা বাংলাদেশ কমিউনিটির সব সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরছেন। দেশের ন্যায় প্রবাসে ও সেরাদের সেরা চ্যানেল হওয়ার পেছনে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা রয়েছে। অতীতের ন্যায় আগামীতেও যমুনা টেলিভিশনের সংবাদ দর্শকরের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করবে এটাই সকলের প্রত্যাশা।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময় ০৭:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪