ভিয়েনা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া ও আইওএমের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ১২৮ সময় দেখুন

মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের, তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনে, ইন্দোনেশিয়া ও আইওএম-এর প্রতি সহযোগিতার আহবান জানিয়েছে বাংলাদেশ

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ তাদের প্রতি এই আহবান জানান।

বৈঠকে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া, উভয় দেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং দেশটির নেতৃত্ব-কে শুভেচ্ছা জানান।

হাছান মাহমুদ দুই দেশের মধ্যে বাণিজ্যের উচ্চ সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে পাম অয়েল শোধনাগার এবং পণ্যের বাজার প্রতিষ্ঠায় ইন্দোনেশিয়ার বিনিয়োগকে স্বাগত জানান। বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে হাছান মাহমুদ জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনের সুবিধার্থে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য ইন্দোনেশিয়া ও আসিয়ানের প্রতি আহবান জানান।

পৃথক সাক্ষাতে, বাংলাদেশের সঙ্গে আইওএমের কার্যক্রমের বিবরণ-সংক্ষেপ তুলে ধরেন সংস্থার মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আইওএমকে ধন্যবাদ জানান এবং বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনে সহায়তা কামনা করেন। তিনি বলেন, তাদের দ্রুত প্রত্যাবাসন এই সমস্যা সমাধানের একমাত্র পথ।

পাশাপাশি ক্লাইমেট মাইগ্রান্টস বা জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুতদের বিষয়ে আইওএমের দৃষ্টি আকর্ষণ করেন হাছান মাহমুদ। এসব বিষয়ে জোর তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আইওএম মিশন প্রধান।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইন্দোনেশিয়া ও আইওএমের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪