ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

গোল্ডেন ভিসার ‘দাম’ বাড়ালো গ্রিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ১৪২ সময় দেখুন

আবাসন সংকট কাটিয়ে উঠতে গোল্ডেন ভিসার নিয়ম কঠোর করলো গ্রিস

ইউরোপ ডেস্কঃ রবিবার (৩১ মার্চ) গ্রিক অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, নতুন নিয়মে কিছু আকর্ষণীয় স্থানে এখন গোল্ডেন ভিসার জন্য অন্তত আট লাখ ইউরো বিনিয়োগ করতে হবে ৷

ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক অনলাইন পত্রিকা ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে বলা হয়,আগের তুলনায় বর্তমানে এই ভিসা পেতে এখন প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ কয়েকগুণ বাড়ানো হয়েছে। উল্লেখ্য যে,বিনিয়োগের বিপরীতে স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে ভিসা দেয়ার নিয়মটিকে গোল্ডেন ভিসা বলা হয়৷ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক দেশই এমন সুযোগ দিয়ে থাকে ৷

এতদিন পর্যন্ত আড়াই লাখ ইউরো (প্রায় তিন কোটি টাকা) বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাসের অনুমতি দেয়া হতো৷ বিনিয়োগকারীরা পরবর্তীতে সহজেই এই অনুমতি আরো বাড়িয়ে নিতে পারতেন ৷

এই প্রকল্পটি বেশ সাফল্যের মুখ দেখেছে৷ ২০১৪ সালে গোল্ডেন ভিসার নিয়ম ঘোষণার পর হাজার হাজার চীনা বিনিয়োগকারী গ্রিসে নানা ব্যবসায় বিনিয়োগ করেছেন৷ কিন্তু এখন গ্রিসের নানা অঞ্চলে তীব্র আবাসন সংকট দেখা দেয়ায় এ নিয়মে কিছুটা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার ৷

নতুন নিয়মে কিছু আকর্ষণীয় স্থানে এখন গোল্ডেন ভিসার জন্য অন্তত আট লাখ ইউরো বিনিয়োগ করতে হবে৷ এইসব এলাকার মধ্যে রয়েছে রাজধানী এথেন্স, আটিকা, থেসালোনিকি, মাইকোনোস, সান্তোরিনি এবং তিন হাজার ১০০ জনের বেশি বাসিন্দার দ্বীপগুলো৷ অন্যান্য অঞ্চলে প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে চার লাখ ইউরো ৷

অর্থমন্ত্রী কোস্টিস হাৎসিদাকিস বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত সরকারের আবাসন নীতির অংশ, যার লক্ষ্য বেসরকারি খাতের সহযোগিতায় সকল নাগরিকের জন্য সাশ্রয়ী এবং মানসম্মত আবাসন নিশ্চিত করা ৷’’
ব্যাংক অব গ্রিসের তথ্য অনুসারে, ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রায় এক দশক দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে বের হয়ে আসার পর দেশটিতে বাসা ভাড়া ২০ শতাংশ বেড়েছে ৷

বিনিয়োগকারীদের এখন অন্তত ১২০ বর্গ মিটারের একটি সম্পত্তি কিনতে হবে, অন্যদিকে আবাসনে রূপান্তরিত করা ঐতিহাসিক স্থাপনা এবং শিল্প ভবনগুলোর মূল্য হবে অন্তত আড়াই লাখ ইউরো ৷

অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের ভিসা গ্রহণ বা নবায়নের জন্য রেকর্ড ১০ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছে৷ ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৭০১টি গোল্ডেন ভিসা পারমিট দেওয়া হয়েছে এবং আরো আট হাজার ৮০০টি আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে৷ এক বছরে বিনিয়োগ বেড়েছে অন্তত ১০০ কোটি ইউরো ৷

গ্রিসের অ্যাসোসিয়েশন অফ পাবলিক লিমিটেড কোম্পানিজ অ্যান্ড এন্টারপ্রেনরশিপ- এসএইই অবশ্য এই নীতির কার্যকারিতা নিয়ে সন্দিহান৷ ২০০৮ সালে শুরু হওয়া অর্থনৈতিক সংকটের পর থেকে সম্পত্তির বাজার এবং নির্মাণ শিল্প একটি গুরুতর মন্দার সম্মুখীন হয়েছিল ৷

এসএইই বলছে, এখন পর্যন্ত রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য প্রায় ২০ হাজার বিনিয়োগকারীকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে৷ অভিবাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কেবল ২০২১ সালেই ছয় হাজার ৪০৫ জন চীনা নাগরিক গ্রিসে বসবাসের অনুমতি নিয়েছেন ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোল্ডেন ভিসার ‘দাম’ বাড়ালো গ্রিস

আপডেটের সময় ০৬:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪