ভিয়েনা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ১৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ফাইন গেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন লিও ভারাদকার।

বুধবার (২০ মার্চ) ডাবলিনের সরকারি ভবনের বাইরে সাংবাদিকদের ভারাদকার বলেন, আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।

তিন দলীয় জোটের প্রধানের পদ থেকে ভারাদকারের পদত্যাগ স্বয়ংক্রিয়ভাবে দেশটির সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করে না। লিও ভারাদকার ৬ এপ্রিল দলের নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, তার পদত্যাগের কারণ কিছুটা ব্যক্তিগত ও কিছুটা রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণটিই আসল। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে। ভারাদকার আরও বলেন, সাত বছর কাজ করার পর আমি মোটেও এই দায়িত্বের জন্য সেরা মানুষটি নই।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৬:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪