ভিয়েনা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশেকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। যিনি দেশের প্রথম সমকামী নারী সংসদ সদস্য। পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট সোফি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং সোফির একটি ছবি পোস্ট করে ওং লেখেন- ‘আমরা আনন্দিত যে আমাদের অনেক পরিবার এবং বন্ধুরা আমাদের সঙ্গে এ বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে।’

দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পেনি এবং সোফি প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে বিয়ে করেন তারা। ওং সেনেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। সোফি ও পেনির দুই মেয়ে- অ্যালকজান্দ্রার বয়স ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম। ওং হলেন প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত হয়েছেন।

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহ বৈধতা পায়। সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি। এর আগে অস্ট্রেলিয়ার সমকামী ফুটবলার কাভালো প্রকাশ্যে তার সঙ্গীকে অন-পিচ প্রস্তাবের পরে বাগদান সারেন। কাভালো ২০২১ সালে সমকামী হিসেবে প্রকাশ্যে আসেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪