ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

গায়ের জোরে আওয়ামী লীগ দেশ শাসন করতে চায়: মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এই সরকার নির্বাচনি প্রহসন করেছে ৭ জানুয়ারি। গায়ের জোরে আওয়ামী লীগ দেশ শাসন করতে চায়। শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সহসভাপতি রেজাউল করিম পলের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, দেশ সৃষ্টি হয়েছিলো গণতন্ত্রের জন্য। আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি বলে। তাহলে তারা উল্টোটা কেন করছে। আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে।  ১৮ কোটি মানুষ, ১২ কোটি ভোটার কেউ ভোট দিতে যায়নি। এই সরকার তাহলে কিসের জোরে ক্ষমতায় গেছে? শুধু নির্যাতন নয়, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। একদলীয় শাসন কায়েম করতে চায়।

মঈন খান বলেন, এখান ভিন্নমত প্রকাশের সুযোগ নেই। জুলুম-নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি আন্দোলনের সক্ষমতা হারালে প্রতিদিন সরকারের কাছ থেকে হুমকি পেতো না।

রোজায় তৃণমূল মানুষ ইফতার ও সেহেরির খাবার কিনতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী। দিনদিন তারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তারা ভেবেছিলো বিদেশ থেকে কোটি টাকা এনে উন্নয়নের ধোঁকা দিয়ে লুটপাট করবে, সেটা করেছেও। তার ফল এখন ভোগ করছে সাধারণ মানুষ। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট পরিবার দেশকে লুটে খাচ্ছে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গায়ের জোরে আওয়ামী লীগ দেশ শাসন করতে চায়: মঈন খান

আপডেটের সময় ০৯:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪