ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৭৩ সময় দেখুন

আগামীকাল সোমবার থেকে সৌদি আরব,অস্ট্রিয়া সহ সমগ্র আরব ও পশ্চিমা দুনিয়ায় পবিত্র রমজান বা রমাদান মাস শুরু হতে যাচ্ছে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১০ মার্চ) সৌদি আরব সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুসারে হেরেম শরীফ থেকে আগামীকাল পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেয়া হয়েছে। এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের মুসলমানদের খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখার কথা জানাতে বলেছিল।

স্থানীয় সৌদি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার পর সৌদি আরব ১১ মার্চ সোমবার পবিত্র রমজান মাস শুরু করার ঘোষণা দিয়েছে। এই অর্ধচন্দ্র দেখা ইসলামিক হিজরি ক্যালেন্ডারে মাসের শুরুকে চিহ্নিত করে।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্টের মতে, রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় অর্ধচন্দ্র দেখা গেছে, যা শাবান মাসের শেষ দিনটিকেও চিহ্নিত করেছে। ফলে আগামীকাল সোমবার রমাদান মাসের প্রথম দিন। আজ রাত থেকেই সৌদি আরব ও অস্ট্রিয়ায় এশার নামাজের পর তারাবীহ নামাজ শুরু হবে।

উল্লেখ্য যে,চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামিক মাসগুলি সাধারণত ২৯ বা ৩০ দিন ব্যাপ্ত হয়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শা’বান ২৯ দিনে শেষ হয়েছে। ফলস্বরূপ, রমজান ১১ মার্চ সোমবার থেকে শুরু।

এদিকে পূর্বে দিকের দেশ অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন প্রভৃতি দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে পূর্বের এই সমস্ত দেশে রোজা শুরু হচ্ছে মঙ্গলবার (১২ মার্চ) থেকে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

আপডেটের সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪