ভিয়েনা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

গাজা শান্তি চুক্তিতে ইসরায়েলের সম্মতি, বিমান থেকে ত্রাণ ফেলা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গাজায় হামাসের সঙ্গে অস্ত্রবিরতিতে পৌঁছাতে সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা শনিবার (২ মার্চ) এই তথ্য জানিয়েছেন। এদিকে, যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক সাহায্যপণ্যসহ ত্রাণ সামগ্রী ফেলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির কাঠামোতে ছয় সপ্তাহের জন্য অস্ত্রবিরতির কথা রয়েছে যা খুব দ্রুত শুরু হতে পারে। তবে এক্ষেত্রে হামাসকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এমন কিছু পণবন্দিকে মুক্তির নিশ্চয়তা দিতে হবে। এ প্রসঙ্গে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘যে কোনোভাবে হোক ইসরায়েল এই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। তাই বলা যায় এখন হামাসের ওপর নির্ভর করছে সবকিছু।’

যুদ্ধপীড়িত গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিমান থেকে মানবিক সাহায্যপণ্য ফেলতে শুরু করার ঘণ্টা খানেকের মধ্যেই এই ঘোষণা এলো।

গাজায় দুর্ভিক্ষের বিষয়ে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে জাতিসংঘ। এ সপ্তাহেই সেখানে মানবিক সহায়তাপণ্যবাহী ট্রাক বহর থেকে ত্রাণসামগ্রী নেওয়ার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস সীমান্ত ডিঙিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। পরে আলোচনার পর দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় হলেও এখনো হামাসের হাতে ১৩০ জন পণবন্দি রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজা শান্তি চুক্তিতে ইসরায়েলের সম্মতি, বিমান থেকে ত্রাণ ফেলা শুরু

আপডেটের সময় ০৫:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪