ভিয়েনা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়িতে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৯২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে  অবস্থিত সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর গুপ্ত অভিযান চালিয়ে সেখান থেকে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ মার্চ) সকাল এগারোটায় বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বনের অভ্যন্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। এ সময় অন্যান্য কর্মকর্তাসহ বিজিবি’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রকেট লঞ্চারের গোলাগুলো অনেক পুরোনো। বাংলাদেশ-ভারত সীমান্তের দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বনের ভেতরে মাটি খুঁড়ে এগুলো রাখা হয়েছে। গোলাগুলো প্লাস্টিকের কাভারের ভেতরে পলিথিনে মোড়ানো ছিল। বিজিবি জানতে পারে- সন্ত্রাসীরা এগুলো এখানে এনে রেখেছে। এরপরই সেখানে অভিযান শুরু করা হয়।

লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী আরও বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনও এগুলোর সাথে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাতভর অভিযান করেছে বিজিবি।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে থেকে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে ছয় দফা অভিযান করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। অভিযানগুলোতে তারা ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৯টি মেশিনগান, আটটি ম্যাগজিন, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, নয়টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড রাবার বুলেট, ২৫০ গুলি ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট, উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও, এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড গুলি, পিস্তলের ৫১৭ রাউন্ড গুলি, মেশিনগানের ৪২৫ রাউন্ড ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট, ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট ও ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস 

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়িতে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার

আপডেটের সময় ০৬:৫৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১