ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে নিকি হ্যালিকে হারালেন ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিপক্ষ হবার টার্গেটে রিপাবলিকান দলের নমিনেশন পেতে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ট্রাম্প চারটি রাজ্যে নমিনেশন পাওয়ার দৌড়ে জয়লাভ করেছিলেন। এবার এই জয়ের মাধ্যমে ট্রাম্প ‘সুপার টুইসডে’র দিকে এগিয়ে গেলেন।

এদিকে সাউথ ক্যারোলাইনাতে হেরে যাবার পরও নিকি হ্যালি তার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার বিজয়ের বক্তৃতায় একবারও হ্যালির নাম উচ্চারণ করেননি। তার পুরো বক্তব্যেই ছিল জো বাইডেনের প্রতি আক্রমণের সুর।

নিকি হ্যালি তার প্রচারণায় ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলে সতর্ক করে বলেছেন, সাবেক এই প্রেসিডেন্ট আবারও ক্ষমতায় এলে তৈরি হবে বিশৃঙ্খলা। তবে তার এই প্রচারণা রিপাবলিকানদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

সাউথ ক্যারোলাইনার জনপ্রিয় গভর্নর নিকি হ্যালি হচ্ছেন রিপাবলিকান নমিনেশনের দৌড়ে অংশ নেওয়া একমাত্র নারী প্রার্থী। ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান নিয়ে প্রচারণায় অবতীর্ণ হওয়া ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছেই। এরইমধ্যে আইওয়াতে ৩০ পয়েন্ট নিয়ে জয়ী হয়েছেন তিনি, আর নিউ হ্যাম্পশায়ারে এই পয়েন্ট ছিল ১০।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে নিকি হ্যালিকে হারালেন ট্রাম্প

আপডেটের সময় ০৫:৩৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪