ভিয়েনা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনা হবে – আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে অবস্থান করছেন, তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তিনি বলেন, “ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো আমরা আরো জোরদার করার চেষ্টা করবো।”

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনে সাজা দেয়া হয়েছে।“এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলবো না;” যোগ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনা হবে – আইনমন্ত্রী

আপডেটের সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪