ভিয়েনা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

রোমের পার্কের গাছ থেকে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৬২ সময় দেখুন

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ২৩ বছর বয়সী বাংলাদেশী যুবকটি আত্মহত্যা করেছে

ইউরোপ ডেস্কঃ বুধবার (২৪ জানুয়ারি) ইতালির রাজধানী রোমের তুসকোলানো এলাকার সান পলিকার্পোর চার্চের কাছে পার্কো দেগলি অ্যাকুয়েডোটিতে সকাল ৭:৩০ মিনিটের দিকে একজন পথচারী একটি গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন।

রোমের স্থানীয় অনলাইন পত্রিকা la Cronaca24.it এক প্রতিবেদনে জানায়,রোমের পার্কো দেগলি অ্যাকুয়েডোটিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যুবকের
মরদেহ শনাক্ত করা হয়েছে। আশে পাশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা জানায়,২৩ বছর বয়সী যুবকের নাম সুমন মিয়া। তার দেশের বাড়ী কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নে।

মরদেহ উদ্ধারের পর পরই রাজ্য পুলিশ এবং সায়েন্টিফিক পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে তদন্ত শুরু করেছেন। পত্রিকাটি আরো জানায়, তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। প্রাথমিকভকবে পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে রোমের পুলিশ প্রশাসন।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে ইউরো বাংলা টাইমসের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে জানায়,কুমিল্লার হোমনার সুমন মিয়া মাত্র ৭ মাস আগে ইতালির রাজধানী রোমে আসে। ইতালি আসতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই অর্থ সংগ্রহ করতে দেশে আত্মীয়স্বজনের কাছে অনেক ঋণ করতে হয়েছে। তারপর এখানে এসে কাজকর্ম না পেয়ে প্রচণ্ড হতাশায় ভুগছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোমের পার্কের গাছ থেকে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪