ভিয়েনা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

স্লোভেনিয়ার সাথে সীমান্ত নিয়ন্ত্রণ জুন পর্যন্ত বাড়ালো ইতালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ৬৪ সময় দেখুন

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানব পাচারকারীদের ঠেকাতে প্রতিবেশী দেশ স্লোভেনিয়ার সাথে থাকা সীমান্ত নিয়ন্ত্রণের মেয়াদ আবারও বাড়িয়েছে ইতালি 

ইউরোপ ডেস্কঃ বুধবার(১৭ জানুয়ারি) ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,স্লোভেনিয়ার সাথে থাকা সীমান্তে নজরদারির মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে৷ মন্ত্রণালয় আরো জানিয়েছে, বলকান রুটের ট্রানজিটে অভিবাসীদের মধ্যে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার ঝুঁকি রয়েছে৷ সেই ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রেও এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৷

মধ্যপ্রাচ্যে হামাস-ইসরায়েল সংঘাতের জের ধরে অক্টোবরের দ্বিতীয়ার্ধে ভিসা মুক্ত চলাচলে শেনজেন জোনের স্লোভেনিয়া সীমান্তে অবাধ চলাচল স্থগিত করা হয়েছিল৷ ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্লোভেনিয়ার সঙ্গে থাকা সীমান্ত নিয়ন্ত্রণ আগামী ১৯ জুন পর্যন্ত অর্থাৎ আরো পাঁচ মাসের জন্য বাড়ানো হয়েছে ৷’’

তবে, সীমান্ত তল্লাশির প্রক্রিয়াটি এমনভাবে করা হবে যাতে সাধারণ মানুষের চলাচল এবং পণ্যবাহী যানবাহনের উপর যতোটা সম্ভব কম প্রভাব পড়ে৷
বুধবার সীমান্ত নজরদারি বাড়ানোর বিষয়ে ঘোষণাটি দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ৷

বলকান রুটে অভিবাসন এবং নিরাপত্তা হুমকি নিয়ে স্লোভেনিয়ান এবং ক্রোয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার আলোচনা করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি৷ তার একদিন পর, তার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত এলো ৷

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্লোভেনিয়ার সঙ্গে থাকা সীমান্তে নজরদারিতে মোট এক লাখ ৬০ হাজার মানুষের তল্লাশি নেয়া হয়েছে৷ তাদের মধ্যে এক হাজার ৬০০ জন ছিলেন অনিয়মিত অভিবাসী ৷

পিয়ান্তেদোসির অফিস থেকে আরো জানানো হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে ৫২ জনের বিরুদ্ধে অনিয়মিত অভিবাসনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্লোভেনিয়ার সাথে সীমান্ত নিয়ন্ত্রণ জুন পর্যন্ত বাড়ালো ইতালি

আপডেটের সময় ০৯:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪